পাও ভাজি বাড়িতে বানানোর পদ্ধতি
উপকরণঃ
• 8 টি পাও ভাজি পাউরুটি
• 1 টা ফুলকপি
• 2 টো দু গাজর
• 8 টা বিন্স
• 2 টো দু টমেটো
• 2 টো আলু
• 1 টা ক্যাপসিকাম
• প্রয়োজন অনুযায়ী ধনেপাতা ও কাচা মরিচ কুচি
• 4 টেবিল চামচ পাও ভাজি মশলা
• পরিমাণ মত বাটার ও সাদা তেল
• 2 টো বড় পেঁয়াজ কুচি
• 1 টা লেবু
• 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা
• 1চা চামচ হলুদ গুঁড়ো
• স্বাদমত লবন ও চিনি
• 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো
প্রস্তুত প্রনালী
1. প্রথমে সব সব্জি ধুয়ে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে।
2. এবার সব সেদ্ধ সব্জি ম্যাসার দিয়ে ম্যাস করে নিতে হবে বা হাত দিয়ে চটকে নিতে পারেন। তারপর কড়াইয়ে তেল ও বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু ভেজে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুড়ো আর আদা ও রসুন বাটা দিয়ে একটু কষে নিতে হবে।
3. এবার সব মশলা কষা হলে এতে সেদ্ধ সব্জি গুলো দিতে হবে এবং ভালো করে কষে নিতে হবে। সব্জি কষা হলে পাও ভাজি মশলা দিয়ে দুই কাপ জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে।
4. সব শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ভাজি এবার তাওয়াতে পাও বা পাউরুটি গুলো একটু বাটার দিয়ে সেকে নিয়ে, থালায় লেবু লঙ্কা, পেঁয়াজ কুচি ও বাটার দিয়ে সাজিয়ে পরিবেশনক করুন মহারাষ্ট্র প্রসিদ্ধ পাও ভাজি।
