চাইনিজ স্প্রিং রোল রেসিপি
উপকরণ এবং প্রস্তুত প্রণালীঃ
১) প্রথমে স্প্রিং রোলের পুর বানিয়ে নিতে হবে। তার জন্য একটি প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে এক টেবিল চামচ রসুন কুচি, এক টেবিল চামচ আদা কুচি, এক টেবিল চামচ পেঁয়াজ কুচি, এক চা চামচ চিলি ফ্যাক্স দিয়ে ৩০ সেকেন্ডের মত ভেজে নিতে হবে।
২) এরপর দিয়ে দিতে হবে এক কাপ ছোট করে কেটে রাখা চিকেনের বুকের মাংস অথবা চিকেন কিমা। চাইলে চিকেন ছাড়া শুধু সবজি দিয়েও করা যাবে সেম প্রসেসে। চিকেন দেয়ার পর ১০ মিনিটের মত ভেজে নিতে হবে মিডিয়াম আচেঁ।চিকেন ভাজা হয়ে গেলে গাজর কুচি হাফ কাপ, বাঁধাকপি কুচি হাফ কাপ,বরবটি কুচি হাফ কাপ দিয়ে এক মিনিট হাই হিটে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তবে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এক মিনিট পর এক টেবিল চামচ সয়াসস,এক চা চামচ ফিস সস, এক চা চামচ টেস্টিং সল্ট দিয়ে আবারও এক মিনিট হাই হিটে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দুই টেবিল চামচ পানিতে এক টেবিল চামচ কনফ্লাওয়ার মিশিয়ে সবজির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এক মিনিটের মধ্যে দেখা যাবে পুরটা আঠালো হয়ে এসেছে। (কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করা যাবে) এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে।স্প্রিং রোলের পুর রেডি।
৩) স্প্রিং রোলের জন্য ফ্রোজেন সিট ডিপ ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এক ঘন্টা পর প্যাকেটের মুখ খুলে একটা প্লেটে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেন ড্রাই না হয়ে যায়।
৪) এবার একটা বাটিতে এক টেবিল চামচ পানি এবং এক টেবিল চামচ ময়দা দিয়ে একটা ঘন আঠালো বেটার তৈরি করতে হবে সিল করার জন্য
৫) এবার একটি সিট নিয়ে একটি কোনায় পুর দিয়ে চারপাশে ময়দার বেটার লাগিয়ে পছন্দ মত ভাঁজ করে নিতে হবে। ভালোভাবে মুখটা লাগিয়ে দিতে হবে যেন পুর বের না হয়ে যায়।সবগুলো বানানো হয়ে গেলে এ পর্যায়ে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে।
৬) এবার গরম হয়ে গেলে রোল গুলো দিয়ে দিতে হবে। অবশ্যই ডুবো তেলে মিডিয়াম আচেঁ একটু সময় নিয়ে পছন্দমত কালার করে ভাজতে হবে। তাহলে রোলগুলো অনেক বেশি মুচমুচে হবে। এইতো পরিবেশনের জন্য স্প্রিং রোল রেডি।
