মালাই চিকেন রেসিপি
উপকরণঃ
- মুরগির বুকের মাংস/হাড় ছাড়া মাংস
- ক্যাপসিকাম
- নেসলে ক্রিম/ড্যানো ক্রিম
- গুঁড়া দুধ
- রসুনের পেস্ট ও আদার পেস্ট
- কাটা পেঁয়াজ
- কাজুবাদাম পেস্ট
- কাঁচা মরিচের পেস্ট
- লেবুর রস
- লবণ
- কালো গোল মরিচের গুঁড়া
- চিলি ফ্লেক্স
- তেল
- বাটার
- মেয়োনিজ
- টমেটো সস ও চিলি সস
প্রথমে চিকেনকে নেসলে ক্রিম, দই, আদার পেস্ট, রসুনের পেস্ট, বাদাম বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, গোল কালো মরিচের গুঁড়া, গুঁড়া দুধ দিয়ে মেরিনেট করুন। এটি 3 ঘন্টা বা সারারাত রেখে দিন।একটি প্যানে তেল এবং মাখন দিন। মাখন গলে যাওয়ার পরে পেঁয়াজ যোগ করুন এবং পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার মেরিনেট করা মুরগি দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। এবং ঢেকে দিন।মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে ক্যাপসিকাম দিন। তারপর মেয়োনিজ, টমেটো সস ম, চিলি সস এবং চিলি ফ্লেক্স যোগ করুন। এটি মিশিয়ে নিন এবং ঢেকে দিন। যতক্ষণ না মুরগি রান্না হয় এবং অতিরিক্ত পানি শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করুন।মুরগি পুরোপুরি রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পরোটা বা নানের সাথে গরম গরম পরিবেশন করুন।