চিকেন মাসালা রেসিপি

উপকরণঃ
  • ৮০০ গ্ৰাম বোন লেস চিকেন
  • ১ কাপ পেঁয়াজ বেরেস্তা
  • ১/২ কাপ টকদই
  • ২ টেবিল চামচ গোটা ধনে
  • ২ চা চামচ গোটা জিরে
  • ১০ টি গোলমরিচ
  • ২ টি তেজপাতা
  • ১ টুকরো জয়িত্রী
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ রসুন বাটা
  • ২ টো টমেটো
  • ১ টি বড় পেঁয়াজ কুচি
  • ৪ টি শুকনো লঙ্কা
  • ২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • পরিমাণ মত সর্ষের তেল
  • স্বাদ মত নুন
প্রস্তুত প্রণালীঃ
বোন লেস চিকেন গুলি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার এরমধ্যে টকদই, পিঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা ও পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার ১ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
এবার একটি কড়াই গরম করে তাতে, গোটা জিরে, ধনে,তেজপাতা,জয়ত্রি, গোলমরিচ,শুকনো লঙ্কা,শুকনো খোলায় ভেজে নিয়ে, মিক্সার গ্ৰাইন্ডারে, ৩০ সেকেন্ড গুঁড়ো করে এরমধ্যে, পিঁয়াজ এর টুকরো ও টমেটো গুলো টুকরো করে দিয়ে,এই মসলার মধ্যে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।

১ ঘন্টা পর একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে,তেল গরম হলে, এরমধ্যে পেস্ট করা মসলা দিয়ে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে।এবার এরমধ্যে ম্যারিনেট করা চিকেন এরমধ্যে দিয়ে, ১০ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এবার এরমধ্যে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ১ কাপ উষ্ণ গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে।১০ মিনিট পর ঢাকা খুলে, এরমধ্যে গরম মসলা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে, ১০ মিনিট রান্না করতে হবে। এবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে পরিবেশনের পালা। 

Next Post Previous Post