বাটার চিকেন রেসিপি
উপকরণঃ
- ১ কেজি চিকেন
- ১ চা চামচ আদা বাটা
- ১ চা চামচ রসুন বাটা
- ৬ চা চামচ টক দই
- ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- পরিমাণ মতো গোটা গরম মশলা(এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজ পাতা)
- স্বাদ মতো নুন
- ৪ টে মিডিয়াম টমেটো
- ১ চা চামচ রসুন বাটা
- ৩ টে পিঁয়াজ
- ২৫ টা কাজু
- ৫ চা চামচ ফ্রেশ ক্রীম
- ১ চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি
- ১ চা চামচ গরম মশলা
- ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
- ৫০ গ্রাম বাটার
- পরিমাণ মতো কিছুটা ধনে পাতা কুচি
- ১ চা চামচ ছোট এলাচ
- ২ টেবিল চামচ টম্যাটো সস
- ৭ চা চামচ সাদা তেল
চিকেন টা কে ম্যারিনেট করতে সমস্ত উপকরণ নিয়ে নিতে হবে।১ ঘন্টা রাখতে হবে।তারপর কড়াতে বাটার গরম করে একে একে গোটা গরম মসলা ফরণ দিয়ে আদা, রসুন, কাজু,পেঁয়াজ, টম্যাটো কুচি দিতে হবে। তারপর ধনে পাতা,নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লংকাগুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে রাখতে হবে।এবারে কড়াতে চিকেন দিয়ে ৭০% অব্দি ফ্রাই করতে হবে ঢাকিয়ে। হয়ে গেলে মাংস টা নামিয়ে রাখতে হবে।তারপরে কড়াতে ওই মসলার পেস্ট দিয়ে ভালো করে নাড়া চারা করে দিতে হবে।এরপরে গরম মসলা গুঁড়ো,কসুরি মেথি গুঁড়ো,স্বাদ মতো নুন,টম্যাটো সস, ফ্রেশ ক্রীম দিয়ে ঢাকিয়ে বাকি রান্না করতে হবে ।যদি জল লাগে তাহলে অল্প গরম জল দিয়ে মাংস টা সেদ্ধ হলে বাটার ছড়িয়ে অল্প ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে গরম গরম রুটি বা পরোটার সাথে বাটার চিকেন।