ধাবা স্টাইল কড়াই চিকেন রেসিপি
উপকরণঃ
- ২৫০ গ্ৰাম চিকেন
- স্বাদ মত নুন
- ২ টি কিউব ক্যাপ্সিকাম
- ১ টি কিউব পেঁয়াজ
- ১ টি পেঁয়াজ বাটা
- ১ টি টমেটো বাটা
- ১ চা চামচ আদা রসুন বাটা
- ১চা চামচ ধনে জিরে বাটা
- ১ চা চামচ শুকনো লঙ্কা বাটা
- ১ চা চামচ গোটা জিরে
- ২ টি শুকনো লঙ্কা
- ১ চা চামচ গরম মসলা বাটা
- ১ চা চামচ হলুদ গুঁড়ো
- ১ কাপ তেল
চিকেন ভালো করে ধুয়ে নুন ও জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১-২ ঘন্টাতেল গরম হলে গোটা জিরে,শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে পিয়াজ ও টমেটো বাটা দিয়ে ভাজতে হবে।পিয়াজ ভাজা হলে ধনে,জিরে,লঙ্কা বাটা,হলুদ,নুন,আদা রসুন বাটা দিয়ে মশলা ভাজতে হবে।মশলা ভাজা হলে চিকেন,ক্যাপ্সিকাম,পিয়াজ কিউব দিয়ে কষাতে হবে।চিকেন সিদ্ধ হলে গরমশলা বাটা দিয়ে অল্প জল দিয়ে গ্ৰেভি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।