ফুলকপির চাপ রেসিপি

উপকরণঃ

• 1 টি গোটা ফুলকপি বড় টুকরো করা
• 4 টেবিল চামচ টক দই
• 2 টেবিল চামচ কাজু পোস্ত বাটা
• স্বাদ অনুযায়ী নুন
• 2 চা চামচ আদা রসুন লঙ্কা বাটা
• 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
• 1 চা চামচ জিরে গুঁড়ো
• 1 চা চামচ গরম মশলা গুঁড়ো
• 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো
• 1/2 কাপ দুধ
• 1 চিমটি কেশর
• 5-6 চামচ ঘী
• 1/2টেবিল চামচ কেওড়া জল
• 1/2টেবিল চামচ গোলাপ জল
• 1 চা চামচ সাদা তেল

প্রস্তুত প্রণালীঃ
1. ফুলকপির টুকরো গুলোতে দই,কাজু পোস্ত বাটা,আদা,রসুন লঙ্কা বাটা নুন,লাল লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়া,গোলমরিচ গুঁড়ো,সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে।
2. দুধে কেশর ভিজিয়ে রাখতে হবে।
3. এরপর কড়া তে ঘী দিয়ে ফুলকপির পিস্ গুলো দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর বাকি মারিনেশন গ্রেভি টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ফুলকপি সেদ্ধ হওয়া অবধি।
4. তারপর কেশর দুধ টা দিয়ে গরম মসলা গুঁড়া দিয়ে সামান্য ফুটিয়ে নিতে হবে। এরপর গোলাপ জল, কেওড়া জল দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Next Post Previous Post