ফুলকপির মহারানী রেসিপি

উপকরণঃ

• ১টি গোটা ফুলকপি
• ১/২চা চামচ ধনে
• ১/২চা চামচ জিরে
• ১/২চা চামচ মৌরি
• ১/২চা চামচ কসুরি মেথি
• ১টা ছোট টমেটো
• ১/২ ইঞ্চি আদা ও ২টি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে
• ৭-৮ টা কাজু ও ৬-৭ চা চামচ দুধের পেস্ট
• ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
• ২টি কাঁচা লঙ্কা
• ১চা চামচ টক দই
• ১/২চা চামচ গরম মশলার গুঁড়ো
• স্বাদ মত নুন ও চিনি
• ১/৪ চা চামচ চিলি ফেলক্স
• ১ চিমটি হিং
• ১ চিমটি গোটা জিরে ফোঁড়নের জন্য
• পরিমাণ মত সাদা তেল
প্রস্তুত প্রণালীঃ
1. প্রথমে ফুলকপি গুলোকে কেটে নিতে হবে মাঝারি টুকরো করে। ভালো করে ধুয়ে এবার অল্প নুন, হলুদ ও অল্প লঙ্কা গুঁড়ো মাখিয়ে ২মিনিট মত রেখে দিয়েছি।
2. এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে গরম হতেই ফুলকপি গুলোকে হাল্কা করে ভেজে তুলে নিতে হবে।
3. এবার ওই তেলের মধ্যে ফোরোনের মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে আদা কাঁচা লঙ্কার বাটা ও টমেটোর বাটা দিয়ে সেটা একটু নেড়ে নিতে হবে।
4. এবার তার মধ্যে গুঁড়ো শুকনো মশলাটা অল্প দিয়ে একটু নেড়ে নিতে হবে।
5. এবার তার মধ্যে ওই টক দই, কাজু আর দুধের বাটা দিয়ে গ্যাস কমিয়ে নাড়তে হবে যাতে তলায়ে আটকে না যায়।
6. এবার অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তারপর ওই ভেজে রাখা ফুলকপি গুলো ও ২ টি গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়া চাড়া করে নিতে হবে।
7. এবার ওই ভাজা মশলাটা আর অল্প চিলি ফেলক্স দিয়ে একটু নাড়া চাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। এই ভাবেই তৈরি হয়ে গেলো ফুলকপির মহারানী।
Next Post Previous Post