টমেটো আলুর কারি রেসিপি

উপকরণঃ

  • ২৫০ গ্রাম টমেটো(কুচি)
  • ৪টি বড় আলু(সেদ্ধ)
  • ১ইঞ্চি আদা
  • ২টি শুকনো লঙ্কা
  • ২টি কাঁচালঙ্কা
  • ৪-৫ চা চামচ/প্রয়োজন মত তেল
  • ১ চা চামচ কসুরি মেথি
  • ১/২ চা চামচ গোটা জিরে
  • ১/২ চা চামচ মৌরি
  • ১টি তেজপাতা
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১/২ চা চামচ গরমমসলা গুঁড়ো
  • ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  • ১/২ চা চামচ ধোনেগুঁড়ো
  • স্বাদ মতো লবণ
  • পরিমান মতো জল
প্রস্তুত প্রণালীঃ
1. প্রথমে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর কাসৌরিমেথি ফোড়ন দিয়ে দিন।এরপর আদা, কাঁচালঙ্কা দিয়ে ২ মিনিট ভেজে নেওয়ার পর হলুদ আর লঙ্কা দিয়ে আর ও কিছুক্ষন ভেজে নিন।
2. এবার টমেটো আর লবণ দিয়ে ২ মিনিট কষিয়ে নিন আর জিরে-ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিন এবং আগে থেকে সেদ্ধ করা আলু ভেঙে দিয়ে দিন।
3. এবার আলুটা ভালো করে মসলার সাথে মিশিয়ে পরিমান মতো জল দিয়ে দিন। এরপর গ্রেভি ঘন হয়ে আসলে গরম মসলা দিলেই রেডি টমেটো আলুর কারি। গরম গরম লুচি, রুটি, পরোটা বা পুরির সাথে পরিবেশন করুন।
Next Post Previous Post