চিংড়ি ভর্তা রেসিপি


উপকরণঃ

ছোট চিংড়ি- ২৫০ গ্রাম,
পেঁয়াজ- ২টি,
আস্ত রসুন- ২টি,
শুকনো লাল মরিচ- ৫/৬টি,
কাঁচামরিচ- ৫/৬টি,
তেল- পরিমাণ মতো,
লবণ- স্বাদ অনুযায়ী।

প্রণালীঃ
প্রথমে চিংড়ি বেছে ভালো করে ধুয়ে নিন।
পেঁয়াজ এবং রসুন ছোট ছোট টুকরো করে নিন।
এখন একটি প্যানে তেল গরম করে তাতে প্রথমে চিংড়ি লবণসহ কিছুক্ষণ ভেজে তাতে টুকরো করা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে শিলপাটায় মিহি করে বেটে তৈরি করে নিন চিংড়িভর্তা।
Next Post Previous Post