ছোট চিংড়ি সহ লাউপাতা/কুমড়া পাতা ভর্তা


উপকরণঃ

কচি লাউপাতা/কুমড়া পাতা- ১৫/২০টি,
ছোট চিংড়ি- ১/২ কাপ,
পেঁয়াজ- ১/৪ কাপ,
কাঁচামরিচ- পরিমানমতো,
রসুন- ১ টেবিল চামচ,
লবণ- স্বাদমত,
সরিষার তেল- ১ টেবিল চামচ।

প্রণালীঃ
লাউপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার বাকি সব উপকরন দিয়ে প্যানে একটু নেড়ে পানি শুকিয়ে নিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে হাতে চটকিয়ে পেস্ট করে নিন। সব শেষে সরিষার তেল মেখে পরিবেশন করুন।
Next Post Previous Post