ইলিশ-কচুশাক ভর্তা রেসিপি


উপকরণঃ

কচু শাক- ২৫০ গ্রাম,
ইলিশ মাছের মাথা- ১টি,
লেবুর খোসার কুচি- ১ চা চামচ,
কাসুন্দি- ১ টেবিল চামচ,
কাঁচামরিচ- ৪/৫টি,
রসুন কোয়া- ৪টি,
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ,
সরষের তেল- ১ টেবিল চামচ,
লবণ- স্বাদমতো,
লেবুর রস- ১ টেবিল চামচ।

প্রণালীঃ
১। কচুর পাতা গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে।
২। এবার মাছের মাথার সঙ্গে পেঁয়াজ বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন।
৩। তারপর মাছের মাথাটা কচু পাতা দিয়ে গোল (রোল) করে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে।
৪। এবার বসানো ভাতের ওপর অথবা ভাপে সেদ্ধ করে নিতে হবে।
৫। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে প্রথমে মাছের মাথাটা তারপর শাক পাটায় বেটে মিশিয়ে নিন।
৬। এরপর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Next Post Previous Post