টমেটো ভর্তা রেসিপি
উপকরণঃটমেটো- আধা কেজি,
কাঁচা মরিচ- ৫/৬টি,
লবণ- পরিমাণ মতো,
পিঁয়াজ কুচি- সিকি কাপ,
ধনে পাতা কুচি- সিকি কাপ,
সরিষার তেল- পরিমাণ মতো।
প্রণালীঃ
টমেটো ধুয়ে পানি ঝড়িয়ে নিন। ফ্রাই প্যানে টমেটোগুলি দিয়ে ঢেকে দিন অল্প আঁচে। ১০/১৫ মিনিট পর উল্টিয়ে দিন। টমেটো সিদ্ধ হয়ে গেলে প্যান থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে চটকিয়ে নিন।
এবার পাত্রে পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি আর চটকানো টমেটো নিয়ে হাত দিয়ে মাখুন। আধা মাখা হলে তেল দিয়ে ভালভাবে মেখে ভর্তা করে নিন। তৈরি হয়ে গেল চমৎকার টমেটো ভর্তা।
.jpeg)