সবজি ভর্তা
উপকরণঃ
- আলু- ২টি,
- মিষ্টি কুমড়া- আধা কাপ,
- ফুল কপি- ১ কাপ,
- ব্রকলি- ১ কাপ,
- বরবটি- ১ কাপ,
- গাজর- ১/২ কাপ,
- লবণ- পরিমাণমতো,
- সরিষার তেল- ১ টেবিল চামচ,
- কাঁচা মরিচ/শুকনা মরিচ ভাজা- ১ টেবিল চামচ,
- পেঁয়াজ কুচি- সিকি কাপ,
- ধনেপাতা কুচি- ৪ টেবিল চামচ।
সব সবজি চারকোনা করে কেটে নিন। তারপর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এরপর সবজিগুলো একসঙ্গে চটকিয়ে এতে সরিষার তেল, ভাঁজা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মেখে সবজি ভর্তা তৈরি করুন.