বাদাম ভর্তা
উপকরণঃ
- চিনাবাদাম ২৫০ গ্রাম
- পিঁয়াজ ১টি(বড়)
- রসুন ১টি(মাঝারি)
- শুকনা মরিচ ৩/৪ টি(ঝাল বুঝে)
- সরিষার তেল
- লবণ
শুকনো পাত্রে বাদাম ভেজে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন।পাত্রে তেল গরম করে শুকনা মরিচ ও পেঁয়াজ-রসুন কুচি ভেজে নিন।এবার পাটায় বা ব্লেন্ডারে ভাজা পেঁয়াজ-রসুন, বাদাম, সরিষার তেল, শুকনা মরিচ ও লবণ দিয়ে খুব ভালো করে বেটে/ব্লেন্ড করে নিন।
