ভুনা চিকেন উইথ পাইনঅ্যাপল
উপাদানঃ
- ২ টুকরা হাড়ছাড়া মুরগির বুকের মাংস
- ১টি বড় পেঁয়াজ
- ১টি রসুনের কোয়া বাটা
- ১ চা চামচ আদা বাটা
- ১ চিমটি গোটা জিরা
- ৮-১০ টেবিল চামচ
- ভেজিটেবল তেল
- কোয়ার্টার চামচ গরম মসলা
- ১টি টমেটো
- কোয়াটার চা চামচ
- গোলমরিচ গুঁড়া
- ১টি ছোট আনারস টুকরো করা
- ২ চা চামচ লাল মরিচ
- ১ চা চামচ হলুদ
- ২ চা চামচ কারি পাউডার
- ২ চা চামচ পাপরিকা
- ১ চিমটি ধনে
- ২-৩ কাপ পানি
- স্বাদমত লবণ
১. পেঁয়াজ ও জিরা ভেজে বাদামি রঙের করুন। এতে বাটা আদা ও রসুন দিয়ে কয়েক মিনিট রান্না করুন।
২. টমেটো, লাল মরিচ, পাপরিকা, হলুদ, কারি পাউডার এবং লবণ দিয়ে ৫ মিনিট নেড়েচেড়ে দিন।
৩. এবার মুরগি দিয়ে ৫-১০ মিনিট নেড়েচেড়ে রান্না করুন, পানি মিশিয়ে ১০-১৫ মিনিট সেদ্ধ করুন মুরগি।
৪. কাঁচামরিচ, আনারস যোগ করে আরো ৫ মিনিট রান্না করুন।
৫. এক চিমটি ধনে এবং গরম মসলা দিয়ে পরিবেশন করুন।