মটন কোর্মা রেসিপি

উপকরণঃ

  • মটন – ৭০০ গ্রাম
  • আদা ও রসুন বাটা – ২ চামচ
  • লঙ্কা গুঁড়ো – ২ চা চামচ
  • জিরে ও ধনে গুঁড়ো – ২ চা চামচ
  • হলুদ গুঁড়ো – ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ
  • শাহি গরম মসলা গুড়ো – ১/২ চা চামচ
  • নুন – স্বাদ অনুযায়ী
  • টক দই – ৩ চামচ
  • ঘি – ১ চামচ
  • সরষের তেল – ৩ চামচ
  • পেঁয়াজ কুচি – ২ কাপ
  • কেওড়া জল – ২ চামচ
  • কাজুবাদাম বাটা – ৩ চামচ
  • তেজপাতা – ২ টি
  • গোটা গরম মসলা – ৪ টি লবঙ্গ, ১ টি বড় এলাচ, ১ ইঞ্চি দারুচিনি, ৩ টি ছোট এলাচ
প্রস্তুত প্রণালীঃ
  1. প্রথমে একটি পাত্রে মাংসের টুকরোগুলি নিয়ে তাতে আদা-রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, নুন ও গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব।
  2. এবার একটি পাত্রে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নিন।
  3. এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। এরপরে বেরেস্তা ঠান্ডা হয়ে আসলে সেগুলি হাত দিয়ে গুঁড়ো করে নেব।
  4. এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল ও ঘি গরম করে নিয়ে তাতে তেজপাতা ও গোটা গরম মসলা দিয়ে দেব।
  5. এবারে ম্যারিনেট করা মাংসের মিশ্রণটি দিয়ে মিডিয়াম আঁচে কষাতে থাকবো ঢাকা দিয়ে।
  6. মাংস ভালো করে কসানো হয়ে আসলে তাতে কাজুবাদাম বাটা, কেওড়া জল, চেরা কাঁচা লঙ্কা ও শাহী গরম মসলা গুড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে মাংস সেদ্ধ হতে দেব।
  7. এরপরে মাংস সেদ্ধ হয়ে আসলে বেরেস্তা ও ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু মাটন কোরমা।
Next Post Previous Post