সরিষা চিংড়ি রেসিপি



উপকরণঃ

  • চিংড়ি- ৫০০ গ্রাম
  • পিয়াজ বাটা ৪ টেবিল চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • আদা বাটা ১/২ চা চামচ
  • জিরা বাটা ১/২ চা চামচ
  • সরিষা বাটা ২ টেবিল চামচ
  • হলুদ গুড়া ১/২ চা চামচ
  • মরিচ গুড়া- ১ চা চামচ
  • কাঁচা মরিচ ৫টি (আধা ফালি করা)
  • লবণ ও তেল পরিমাণমত
প্রস্তুত প্রণালীঃ
  1. সব মসলা ও লবণ দিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি এক ঘণ্টার জন্য মাখিয়ে রাখুন।
  2. এবার কড়াইয়ে তেল গরম করে তাতে মসলা সহ চিংড়ি ঢেলে ভালো করে কষিয়ে নিন।
  3. পরিমাণ মত পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন।
  4. মাখামাখা হলে নামিয়ে নিন।
Next Post Previous Post