কদবেল আচার রেসিপি
উপাদান ও প্রস্তুত প্রণালীঃ
কতবেল ফাটিয়ে ভেতরের অংশ চামচ দিয়ে নিয়ে নিন বাটিতে। এর সঙ্গে মেশান স্বাদ মতো লবণ, বিট লবণ, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১/৪ চা চামচ চাট মসলা, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ সরিষার তেল ও সামান্য ধনেপাতা কুচি দিয়ে মেখে নিন। শেষে ১ চা চামচ বা স্বাদ মতো চিনি মেশান।
কম মসলা ব্যবহার করে একেবারে সাধারণ উপায়ে কদবেল মাখা বানিয়ে ফেলতে পারেন। কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, বিট লবণ ও আখের গুড় দিয়ে মেখে নিন কদবেল। চাইলে গুড়ের বদলে চিনি দিতে পারেন।
