দই চিকেন রেসিপি

উপকরণঃ

  • মাংস – ৫০০ গ্রাম
  • দই – ১৫০ গ্রাম
  • তেজপাতা – ২ টি
  • এলাচ – ৩ টি
  • লবঙ্গ – ৪ টি
  • দারুচিনি – ১ টুকরো
  • গোলমরিচ – ১০ টি
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • টমেটো কুচি – ১/২ কাপ
  • লঙ্কা কুচি – ২ চামচ
  • আদা ও রসুন বাটা – ২ চামচ
  • গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ
  • কাসুরি মেথি – ১ চা চামচ
  • ধনেপাতা কুচি – ২ চামচ
  • নুন – স্বাদ অনুযায়ী
  • চিনি – ১ চা চামচ
  • সাদা তেল – ৪ চামচ
প্রস্তুত প্রণালীঃ
১। প্রথমে করাইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও দারুচিনি ফোরনে দেব। ফোড়ন থেকে গন্ধ ছাড়তে থাকলে তাতে আদা ও রসুন বাটার মিশ্রণ দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব।
২। এবারে পেয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে তাতে লঙ্কা কুচি ও টমেটো কুচি দেব। এরপর সব উপকরণগুলি ভালো করে কষিয়ে নেব।
৩। মসলা থেকে তেল ছাড়তে থাকলে মাংসের টুকরোগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব।
৪। এরপরে ঢাকা খুলে পরিমাণ মতো নুন দিয়ে আবারো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো।
৫। এবারে ঢাকা খুলে মিশ্রণটিতে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারো পাঁচ মিনিট ঢেকে রান্না হতে দেবো।
৬। এরপরে ঢাকনা খুলে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণমতো চিনি দিয়ে দেব। এরপরে কিছু সময় ঢাকা দিয়ে রাখব যাতে মাংসগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়।
৭। এবারে ঢাকা খুলে তাতে গরম মসলা গুঁড়ো ও কাসুরি মেথি ছড়িয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব।
৮। তারপরে আঁচ বন্ধ করে কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে তৈরি সুস্বাদু দই চিকেন।
Next Post Previous Post