কাজু বরফি রেসিপি
উপকরণঃ
- কাজুবাদাম – ২৫০ গ্রাম
- চিনি – ১ কাপ
- দুধ – ১ কাপ
- ঘি – ২ চামচ
- এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ
১। প্রথমে একটি মিক্সিং জারে কাজুবাদামগুলো শুকনো গুঁড়ো করে নেব।
২। এবার একটি কড়াইতে এক কাপ চিনি ও হাফ কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে রস তৈরি করে নেব। তারপরে কাজু বাদামের মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকবে।
৩। এরপরে মিশ্রণটিতে দুধ, ঘি ও এলাচ গুড়ো ছড়িয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নেব। এরপরে মিশ্রণটি শুকিয়ে আসলে আঁচ বন্ধ করে নেব।
৪। এবার একটি পাত্রে অল্প ঘি মাখিয়ে নিয়ে তাতে মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে ৫ মিনিট রেখে দেব। তারপরে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিলেই তৈরি কাজু বরফি।