গন্ধরাজ চিকেন রেসিপি
উপকরণঃ
চিকেন – ৫০০ গ্রামটক দই – ২ চামচ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
কাজুবাদাম বাটা – ২ চামচ
গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
চেরা কাঁচা লঙ্কা – ৬ টি
গন্ধরাজ লেবু – ১ টি
পেঁয়াজ কুচি – ১ কাপ
দারুচিনি – ১/২ ইঞ্চি
চিনি – ১ চা চামচ
নুন – স্বাদ অনুযায়ী
সাদা তেল – ৪ চামচ
প্রস্তুত প্রনালীঃ
১। প্রথমে একটি পাত্রে চিকেন, টক দই, আদা বাটা, রসুন বাটা, গন্ধরাজ লেবু রস ১ চা চামচ , গোল মরিচ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে এক থেকে দুই ঘন্টা রেখে দিন ।
২। এবারে কড়াইতে তেল গরম করে তাতে দারুচিনি ও গোলমরিচ ফোড়ন দিন। তারপরে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন।
৩। এরপরে ম্যারিনেট করা চিকেনের মিশ্রণটি দিয়ে হাই আঁচে ৫ মিনিট কষিয়ে আঁচ কমিয়ে আরো কিছু সময় কষিয়ে নিন।
৪। মসলা কষে আসলে তাতে কাজুবাদাম বাটা, চেরা কাঁচালঙ্কা, পরিমাণ অনুযায়ী নুন ও চিনি দিয়ে নাড়াচাড়া করে নিন।
৫। এবারে সামান্য জল দিয়ে ঢাকনা বন্ধ করে চিকেনটি রান্না হতে দিন ।
৬। এরপর জল শুকিয়ে আসলে তাতে ১/২ চা চামচ গন্ধরাজ লেবুর রস, গ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা দিয়ে আঁচ বন্ধ করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিন। তারপরে পরিবেশন করুন এই গন্ধরাজ চিকেন।