ফিশ কাটলেট রেসিপি
উপকরণঃ
- ৬ পিস বড় মাছের পেটি।
- ১ চা চামচ লেবুর রস।
- একটি সেদ্ধ করে রাখা আলু।
- ১ টেবিল চা চামচ সয়াসস।
- ২ চা চামচ ধনেপাতা।
- ১ চা চামচ গোল মরিচের গুড়ো।
- লবণ স্বাদ অনুযায়ী।
- ২ চা চামচ টমেটো কেচাপ।
- ১ টি ডিম।
- ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
- ১ চা চামচ চাট মশলা।
- ১ চামচ কালোজিরা।
- তেল পরিমান মত।
প্রথমে চুলোর ওপর প্যান বসিয়ে তাতে অল্প জল দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিন। সাথে একটু লবণ দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে কাটা ও তেল অংশ বাদ দিয়ে মেখে রাখুন। তারপর আলাদা একটি পাত্রে আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মশলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। তারপর ডিম ফেটিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রনটি ঢেলে দিন। সব উপকরণ একসাথে ভাল করে চটকে নিতে হবে। তারপর মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে শুকনো কর্ণফ্লাওয়ারে গড়িয়ে নিন।
এবার একটি প্যানে তেল গরম করতে দিন। এই কাটলেটটি আপনি ডিপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। তারপর তেল গরম হয়ে গেলে ফিশ কাটলেটগুলো একটি একটি করে প্যানে ছাড়ুন। একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন। যেহেতু মাছ আগেই সেদ্ধ করে নেওয়া হয়েছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না! গোল্ডেন কালার হয়ে গেলেই তেল থেকে নামিয়ে নিন।
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)
.jpg)