লটকনের আচার তৈরির রেসিপি
উপকরনঃ
- লটকন (খোসা ছাড়ানো)- ১ কাপ
- তেঁতুল- ১ টেবিল চামচ
- সিরকা- ১ কাপ
- শুকনো মরিচ গুঁড়া- ১ চা চামচ
- চিনি- ১ টেবিল চামচ
- পাঁচফোঁড়ন গুঁড়া- ১ টেবিল চামচ
- ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ
- লবণ- স্বাদমতো।
প্রথমে লটকনগুলোর খোসা ছাড়িয়ে নিন। এবার একটি প্যানে খোসা ছাড়ানো লটকন দিয়ে চুলায় জ্বালে বসান। একটি কাপে চার ভাগের একভাগ সিরকা নিয়ে ও ১ টেবিল চামচ চিনি মিশিয়ে তাতে তেঁতুল ভিজিয়ে রাখুন। চুলায় বসানো লটকনের পানি শুকিয়ে গেলে তাতে মসলা দিয়ে দিন। এবার সিরকায় ভেজানো তেতুল দিয়ে আবার নাড়তে থাকুন। চিনি গলে আচার থকথকে হয়ে এলে বাকি সিরকা দিয়ে দিন। এরপর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিন লটকনের আচার। ঠান্ডা করে কাঁচের জারে সংরক্ষণ করুন।
