ঝালমুড়ির মশলা এর রেসিপি


উপকরণঃ

  • ধনিয়া – ২ টেবিল চামচ
  • জিরা – ১ টেবিল চামচ
  • শুকনা মরিচ – ২ টি
  • কাঁচামরিচ – ২-৩ টি
  • জয়ফল – অল্প পরিমানে
  • দারুচিনি – ২ টি স্টীক
  • মৌরি + লবঙ্গ – সামান্য
  • এলাচ – ৩-৪ টি
  • পেয়াজ – ১ টি বড়
  • আদা + রসুন কুচি – ১/২ কাপের কম
  • হলুদ গুড়া – ১ চাচামচ
  • সরিষার তেল – ১/৪ কাপ
  • সয়াবিন তেল – ২-৩ টেবিল চামচ
  • টেস্টিং সল্ট – ১/২ চাচামচ
  • লবন – পরিমান মতো
প্রনালীঃ
সব মশলা পাটায় বা ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নিন।
প্যানে দুই রকমের তেল দিয়ে গরম করে বাটা মশলা দিয়ে দিন।
হলুদ, লবন ও সামান্য পানি দিয়ে ৫-৬ মিনিট নাড়াচাড়া করুন।
মশলা কষানো হয়ে গেলে টেস্টিং সল্ট দিয়ে আরো ২-৩ মিনিট নেড়েচেড়ে নিন।
তেল উপরে উঠে আসলে এবং মশলা থেকে কাঁচা ভাব চলে গেলেই নামিয়ে নিন।
ঠাণ্ডা হলে কাঁচের বয়ামে ভরে নরমাল ফ্রিজে রাখুন।

টিপসঃ
বেশি দিন ভাল রাখতে চাইলে সাথে সামান্য সিরকা দিন।
Next Post Previous Post