আলু দিয়ে তৈরি কিছু রেসিপি


আলুর ফ্রেঞ্চ ফ্রাই


উপকরণঃ
আলু আধা কেজি (বড় সাইজ), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, হলুদ এবং মরিচ গুঁড়ো সামান্য, লবণ পরিমাণমত, চাট মসল্লা ১ চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচের ৪ ভাগের এক ভাগ, পানি সামান্য।
প্রণালীঃ
আলু ফ্রেঞ্চ আকারে কেটে নিতে হবে। সামান্য পানি দিয়ে কাটা আলুগুলোকে তাপ দিয়ে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার, হলুদ এবং মরিচ গুঁড়ো, লবণ, চাট মসল্লা ,টেস্টিং সল্ট আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। প্যানে তেল গরম করে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর সস দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

আলুর ফিঙ্গার চিপস
উপকরণঃ

আলু ১ কেজি (বড় সাইজ), হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণমত, তেল ভাজার জন্য, বিট লবণ স্বাদ অনুযায়ী।
প্রস্তুত প্রণালীঃ
আলুগুলোকে ভালোভাবে ধুয়ে কাটার মেশিনে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। (বটি দিয়েও কাটা যেতে পারে)। কাটা আলুগুলো আবার ধুয়ে অল্প পানি, লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। এরপর ঝুড়িতে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরে গেলে পাতলা এবং পরিষ্কার কাপড় বিছিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। (এভাবে আলু শুকিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং ইচ্ছেমত ভেজে খাওয়া যায়)। প্যানে তেল গরম করে শুকানো দিয়ে ভেজে নিতে হবে। গরম তেলে আলু দেয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে।

আলুর পাকোড়া
উপকরণঃ

আলু আধা কেজি, বেসন আধা কাপ, চালের গুঁড়ো এক কাপের ৪ ভাগের এক ভাগ, পেঁয়াজ কুচি এক কাপের ৪ ভাগের এক ভাগ, মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি সামান্য, হলুদ গুঁড়ো এক চা চামচের ৪ ভাগের এক ভাগ, লবণ পরিমাণমত, চাট মসল্লা ১ চা চামচ , তেল ভাজার জন্য, পানি এক কাপের ৪ ভাগের এক ভাগ।
প্রস্তুত প্রণালীঃ
আলু মিহি করে ভাজির মতো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তেল বাদে সব উপকরণ দিয়ে ভালোভাবে আলু কুচির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর প্যানে তেল গরম করে আলুর মিক্সডগুলোকে পেঁয়াজুর আকারে লাল করে ভেজে নিতে হবে। সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

Next Post Previous Post