চিংড়ি ও আলুর চপ রেসিপি

উপকরণঃ
  • আলু (বড়) – চারটি (সিদ্ধ করা)
  • চিংড়ি – ১০০ গ্রাম
  • ডিম – একটা
  • ময়দা – এক কাপ
  • কাঁচা মরিচ – ৩টা (কুচি করা)
  • পিঁয়াজ – ২টা (কুচি করা)
  • লেবুর রস – ১ টেবিল চামচ
  • লং (২টি), এলাচ, দারুচিনি, সামান্য জিরা ও মিষ্টি সজ টেলে গুড়া করা
  • মরিচ ও হলুদ গুড়া সামান্য
  • লবণ ও তেল পরিমাণ মত
প্রস্তুত প্রণালীঃ
১। সামান্য লবণ ও লেবুর রসে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি ভিজিয়ে রাখুন।
২। এবার সিদ্ধ করা আলুতে লবণ, পিঁয়াজ কুচি, মরিচ কুচি, টেলে ভাজা মসলার গুড়া দিয়ে ভাল করে মাখিয়ে পছন্দ মত আকার অনুযায়ী সমান ভাগ করে নিন।
৩। এর পর ভাগ গুলোর ভিতরে চিংড়ি দিয়ে সেটা গোল করে হাতের তালুতে সামান্য চ্যাপ্টা করে চপের আকৃতি দিন।
৪। ডিম, ময়দা, লবণ, মরিচ ও হলুদ গুড়া ভালো করে মাখিয়ে বেসন তৈরি করে নিন।
৫। এবার অভাজা চপটি বেসনে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিন।

৬। লালচে করে ভাজুন (খেয়াল রাখবেন তেল যেন ভালো ভাবে গরম হয়, নয়ত চপ লেগে যাবে) এবং গরম গরম পরিবেশন করুন। 

Next Post Previous Post