চিংড়ি সবজির বার্গার
উপকরণঃসেট-১
চিংড়ি – ২০০ গ্রাম
পটল – ৪টি (বিচি ফেলে কুচি করে কাটতে হবে)
বরবটি – ৫টি (কুচি করা)
লম্বা বেগুন – ১টি (কুচি করা)
কাচা মরিচ – ৪টি (কুচি করা)
ডিম – ১/২ টি (ফেটানো ডিমের অর্ধেক নিতে হবে)
কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
লবণ ও তেল পরিমাণ মত
সেট-২
বন রুটি – ২টি
শসা ও পিঁয়াজের স্লাইস – প্রতিটি ৪টি করে মোট ৮টি
চিজ/মেয়োনেজ/টমেটো সস – ১ টেবিল চামচ অথবা পছন্দ অনুযায়ী
প্রস্তুত প্রণালীঃ
১। তেল বাদে সেট-১ এর সব উপাদান ভালো করে মাখিয়ে নিন।
২। একটি গরম তাওয়ায় অল্প তেল দিয়ে গরম হতে দিন।
৩। মাখানো উপকরণ সমান দুই ভাগে ভাগ করে পাতলা চপের মত ভেজে নিন।
৪। এবার বন রুটির মাঝ বরাবর কেটে নিন।
৫। কেটে নেয়া রুটির উভয় টুকরার কাটা পৃষ্ঠে পছন্দ অনুযায়ী চিজ/মেয়োনেজ/ টমেটো সস মাখিয়ে নিন।
৬। এবার নিচের রুটিতে শশা ও পিঁয়াজের টুকরা দিয়ে তার উপরে চিংড়ি-সবজির চপ দিয়ে রুটির আরেক টুকরা দিয়ে ঢেকে দিন।
৭। গরম গরম পরিবেশন করুন।
