চিংড়ির ঝাল স্যান্ডুইচ
উপকরণঃ
- চিংড়ি - ৩০০ গ্রাম
- পিয়াজ- ৫টি (কুচি করে কাটা)
- কাঁচা মরিচ ৫টি (কুচি করে কাটা)
- পাউরুটি (বড়) ১টি (১০টি স্লাইস করা)
- মেয়োনেজ ২ টেবিল চামচ বা স্বাদমত
- লবণ ও তেল পরিমাণমত
- গাজর, ধনেপাতা ইত্যাদি পরিবেশনের জন্য
১. পাত্রে তেল গরম করে তাতে চিংড়ি, পিয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও লবণ দিয়ে ভালো করে ভেজে নিন।
২. পাউরুটির স্লাইসের চারিধার কেটে, রুটির এক পাশে বা ভুনা চিংড়িতে মেয়োনেজ মাখিয়ে নিন।
৩. এবার ভুনা চিংড়ি সমান ৫ ভাগ করে প্রত্যেক ভাগ একটি করে রুটির স্লাইসে দিন।
৪. এবার রুটির স্লাইসটি রুটির আরেকটি স্লাইস দিয়ে ঢেকে দিন।
৫. চার কোনা স্লাইসকে কোনাকুনি ভাবে চাকু দিয়ে কেটে তিন কোনা করে নিন এবং গরম গরম পরিবেশন করুন।
