ভেজিটেবিল স্যান্ডউইচ রেসিপি
উপকরণঃ
- পাউরুটি – ৬ পিস
- বাটার – ৩ চামচ
- চিজ – ৩ স্লাইস
- লেটুস পাতা – ৩ টুকরো
- মেয়োনিজ – ২ চামচ
- পেঁয়াজ কুচি – ২ চামচ
- টমেটো কুচি – ২ চামচ
- গাজর কুচি – ২ চামচ
- ক্যাপসিকাম কুচি – ২ চামচ
- গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
- চিলি ফ্লেক্স – ১/২ চা চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
- লেবুর রস
১। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলিফ্লেক্স, নুন ও লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব।
২। এবারে একটি পাউরুটি নিয়ে তাতে ম্যারিনেট করা মিশ্রণটি পরিমান মত নিয়ে ভালো করে ছড়িয়ে দেব আর ওপরে দেব লেটুস পাতা ও চিজ স্লাইস। এবার আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দেব।
৩। এবার একটি তাওয়াতে বাটার ব্রাশ করে তাতে পাউরুটিটি দিয়ে দু পিঠ সেকে নামিয়ে নেব। এভাবেই সবগুলো স্যান্ডউইচ সেকে পরিবেশন করুন সস বা চাকরির সাথে।
.jpg)