চিকেন বোনলেস টিক্কা মাসালা রেসিপি




উপকরণঃ

১. মুরগির হাড়ছাড়া বুকের মাংস ২ কাপ(১/২ ইঞ্চি পুরু চারকোণা করে কাটা)
২. টক দই ৬ টে চা
৩. আদা+রশুন+পেয়াজ বাটা ১ টে চামচ করে
৪. হলুদ+মরিচ+ধনে+ভাজা জিরা গুড়া ১ চা চামচ করে
৫. গরম মশলা+গোল মরিচ গুড়া ১/২ চা চামচ করে
৬. টমেটো+চিলি+সয়া সস ১ টে চামচ করে
৭. ভিনেগার+লেবুর রস ১ চা চামচ করে
৮. ভাজার জন্য তেল
৯. গ্রেভির জন্য- মেয়নিজ+টমেটো পিউরি+চিলি সস+হেভি ক্রিম+গারলিক সস ১ চামচ করে মিশিয়ে গ্রেভি টা বানিয়ে নিতে হবে।

প্রণালিঃ
১। প্রথমে মুরগির মাংস গুলো কে গ্রেভি ও তেল বাদে সব উপকরণ দিয়ে মেরিনেট করতে হবে ২/৩ ঘন্টা।
২। শাসলিক এর কাঠি তে মাংস গুলো ঢুকিয়ে নিতে হবে।
৩। ফ্রাইং প্যানে তেল দিয়ে শ্যালো ফ্রাই করতে হবে।ডুবো তেলে ভাজা যাবে না।
উলটে, কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে অল্প আচে ভাজতে হবে।গ্রিল প্যানে ও ভাজা যায়।
৪। ভাজা হলে গরম থাকতেই গ্রেভি সস টা উপরে ঢেলে পরিবেশন করতে হবে মজার এই কাবাব।গ্রেভি দেয়ার জন্য আর এক্সট্রা সস দিয়ে পরিবেশন করতে হবে না।

রেসিপিঃ আশরাফুননেছা মেবিন
Next Post Previous Post