চিকেন গ্রিল
উপকরণঃ
- মুরগির রানের পিস স্কিন সহ ( ১ কেজি পরিমান স্কোর করে নেয়া )
- আদা বাটা ২ চা চামচ
- রসুন বাটা ২ চা চামচ
- হলুদ গুড়া হাফ চা চামচ
- মরিচ গুড়া হাফ ১ চা চামচ
- দারচিনি গুড়া হাফ চা চামচ
- মেথি গুড়া হাফ চা চামচ
- শুকনা মরিচ টালা গুড়া অল্প ( পরিমান কম বেশি করা যাবে )
- ড্রাই মিন্ট হাফ চা চামচ ( ড্রাই মিন্ট না পেলে মিন্ট পেস্ট ও দিতে পারেন)
- মিক্সড পিকল ১ চা চামচ
- যেকোনো ব্র্যান্ড এর তান্দুরি মশলা ১ টেবল চামচ
- টক দই ১ টেবল চামচ
- লেবুর রস ৩ টেবিল চামচ
- স্বাদমত লবণ
- তেল ২ টেবিল চামচ
১। উপরের সব উপকরণ মুরগির পিসগুলুতে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা ( আগের দিন রাতে মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন )
এবার ১৮০ ডিগ্রী তে প্রি হিট করে রাখা ওভেনে রান্না করুন ৫০ মিনিট থেকে ১ ঘণ্টা।
২। এয়ার ফ্রায়ার এও গ্রিল করতে পারেন ৪৫ মিনিট এর মত। মাঝে মুরগির পিসগুলি এপিঠ ওপিঠ করে ক্রাঞ্চি করে গ্রিল করে নিবেন।
৩। নান,রাইতা এবং সালাদ এর সাথে পরিবেশন করুন এই গ্রিল চিকেন।
