ফ্রায়েড চিকেন বল রেসিপি


উপকরণঃ

২ কাপ মুরগির মাংস (হাড় ছাড়া ছোট করে কাটা)
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
রসুনকুচি ২ টেবিল চামচ
আদাবাটা ও রদুন বাটা ১ টেবিল চামচ করে
মরিচ কুচি ২টে চামচ বা স্বাদমতো
ধনেপাতা কুচি ২ টে চামচ
জিরাগুঁড়া ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
লেবুর রস ১ টে চামচ
টমেটো সস ২ টে চামচ
আলু মাঝারি সাইজ ১ টা
পাউরুটি ২ পিস (বাদামী অংশ ফেলে দেয়া)
তেল পরিমাণমতো (ভাজার জন্য)
লবণ স্বাদমতো

পদ্ধতিঃ
১। প্রথমে খোসা ছাড়ানো আলু এবং মুরগির মাংস একসাথে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ আলু ম্যাশ করে নিন। মুরগির মাংস খুব ভালো করে ছাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নিন। এরপর এতে বাকি সব মসলা ও সস দিয়ে দিন।
২। পানিতে ভেজানো পাউরুটি ভাল করে পানি নিংড়ে নিন।আলুর মিশ্রণ এর সাথে ভাল করে চটকে মিশিয়ে নিন।মরিচকুচি ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন।
৩। এরপর পছন্দ অনুযায়ী সাইজে গোল গোল বল তৈরি করে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম দিন। গরম হয়ে এলে মাঝারি আঁচে বলগুলো লালচে করে ভেজে নিন।
৪। গরম গরম পরিবেশন করুন পছন্দের সসের সাথে।

রেসিপিঃ আশরাফুননেছা মেবিন
Next Post Previous Post