তন্দুরি চিকেন খিচুড়ি


উপকরণঃ

  • চিকেন তন্দুরির জন্য:
  • মুরগি ১টি,
  • টক দই আধা কাপ,
  • আদাবাটা ১ টেবিল চামচ,
  • রসুনবাটা ২ চা–চামচ,
  • গরমমসলা আধা চা–চামচ,
  • জিরাগুঁড়া আধা চা–চামচ,
  • গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ,
  • মরিচগুঁড়া ১ চা–চামচ,
  • শর্ষের তেল ৪ টেবিল চামচ,
  • লবণ স্বাদমতো ও
  • হলুদগুঁড়া ১ চা–চামচ।
খিচুড়ির জন্যঃ
  • পোলাওয়ের চাল ২ কাপ,
  • ভাজা মুগ ডাল ১ কাপ,
  • তেল বা ঘি আধা কাপ,
  • পেঁয়াজকুচি আধা কাপ,
  • মিহি করে আদাকুচি ১ টেবিল চামচ,
  • এলাচি ৭টি,
  • দারুচিনি ৪ টুকরা,
  • লবঙ্গ ৬টি,
  • তেজপাতা ৩টি,
  • লবণ স্বাদমতো,
  • কাঁচা মরিচ ৫টি,
  • হলুদগুঁড়া আধা চা–চামচ ও
  • গরম পানি ৬ কাপ।
তন্দুরী প্রস্তুত প্রণালীঃ
মুরগি ধুয়ে পরিষ্কার করে ৪ টুকরা করে নিন। ছুরি দিয়ে দাগ কেটে দিন। সব মসলা ও তেল একসঙ্গে মুরগির মাংসে মেরিনেট করে ২ ঘণ্টা রেখে দিন। এরপর মেরিনেট করা মুরগি গ্রিলারে বা ফ্রাইপেনে গ্রিল করে নিন। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠ ভেজে নেবেন।
খিচুড়ি প্রস্তুত প্রণালীঃ
চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজকুচি ভেজে বেরেস্তা করে রাখুন। কড়াইয়ে একটি হাঁড়িতে ঘি নিয়ে তাতে এলাচি, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে নেড়ে আদাকুচি দিন। এবার চাল ও ডাল দিয়ে ২ থেকে ৩ মিনিট ভাজুন। ভাজা হয়ে গেলে তাতে গরম পানি ও লবণ দিয়ে নেড়ে দিন। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে ঢেকে দিন। এবার হাঁড়ির নিচে একটা গরম তাওয়া দিয়ে চুলায় ২০ থেকে ২৫ মিনিট রাখুন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে তন্দুরি মুরগি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Next Post Previous Post