সবজি খিচুড়ি


উপকরণঃ

পোলাওয়ের চাল ২ কাপ,
পাঁচমিশালি ডাল ১ কাপ,
কয়েক রকম মৌসুমি সবজি ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ,
আদাকুচি ২ টেবিল চামচ,
রসুনকুচি ২ চা–চামচ,
হলুদগুঁড়া ১ চা–চামচ,
মরিচঁগুড়া ১ চা–চামচ,
ধনেগুঁড়া আধা চা–চামচ,
টালা জিরাগুঁড়া ১ চা–চামচ,
শর্ষের তেল ৪ টেবিল চামচ,
কাঁচা মরিচ ৫টি ও
লবণ স্বাদমতো।
প্রণালীঃ
চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ রাখুন। এদিকে চুলায় একটি হাঁড়িতে ১২ থেকে ১৩ কাপ পানিতে চাল ও ডাল দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি কিছুটা কমবেশি হতে পারে। খিচুড়ির পানি কিছুটা কমে এলে সবজি, হলুদ, মরিচ, ধনে, তেজপাতা, জিরা ও লবণ দিয়ে দিন।
ভালোভাবে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে ঘন হয়ে এলে চুলা কমিয়ে রাখুন। এবার অন্য একটি হাঁড়িতে তেল নিয়ে তাতে গোটা জিরা, রসুনকুচি, পেঁয়াজকুচি, আদাকুচি ও তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিন। বাদামি রং হয়ে এলে খিচুড়িতে ঢেলে দিন।
Next Post Previous Post