পাকা আমের আমসত্ত্ব রেসিপি
উপকরণঃ
- পাকা আম – ৫ টি
- চিনি – ১ কাপ
- নুন – ১/২ চা চামচ
- তেল
১। প্রথমে পাকা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে মিহি পেস্ট তৈরি করে নিন ।
২। এবারে কড়াইতে আমের মিশ্রণটি দিয়ে লো টু মিডিয়াম আঁচে নাড়তে থাকুন।
৩। এরপরে মিশ্রণটিতে স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন যাতে নিচ থেকে লেগে না যায়।
৪। মিশ্রণটি বেশ গাঢ় হয়ে আসলে আঁচ বন্ধ করে দিন।
৫। এবারে একটি থালাতে তেল মাখিয়ে নিয়ে ঘন করা আমের মিশ্রণটি থালার ওপর সমানভাবে ছড়িয়ে দিন। থালার ওপর মিশ্রণটি অবশ্যই পাতলা করে ছড়িয়ে দেবেন।
৬। এবারে পাত্রটি বেশ কড়া রোদে দুই থেকে তিন দিন শুকিয়ে নিলেই তৈরি আমসত্ত্ব। তারপরে ছুরি দিয়ে পিস করে কেটে কাচের বোতলে সংরক্ষণ করে রাখুন।
