মালাই চপ রেসিপি


উপকরণঃ

ছানার জন্য-
১.লিকুইড দুধ ২ লিটার ২.ভিনেগার/লেবুর রস ৪ টে চামচ
সিরার জন্য-
১.চিনি ১ কাপ ২.পানি ৪ কাপ ৩.এলাচ ৩/৪ টি
মিষ্টির জন্য-
১.ছানা ২ কাপ ২.ময়দা ১ চা চামচ ৩.সুজি ১ চা চামচ ৪.চিনি ১ চা চামচ
৫.বেকিং পাউডার ১/২ চা চামচ
মালাই/রাবড়ি এর জন্য-
১.লিকুইড দুধ ১ লিটার ২.কন্ডেন্সড মিল্ক ১ টিন ৩.বাদাম কুচি (পেস্তা,কাঠ ও কাজু মিলিয়ে) ৪ টে চামচ ৪.কাজু ও পেস্তা বাদাম মিহি বাটা ২ টে চামচ ৫.এলাচি গুড়া ১/২ চা চামচ ৬.লবন খুবই সামান্য

প্রণালীঃ
ছানা তৈরির জন্য প্রথমে ২ লিটার দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে এতে ভিনেগার/লেবুর রস দিয়ে কিছু সময় রেখে দিতে হবে।সবুজ পানি ছানা থেকে আলাদা হিয়ে গেলে ছেকে নিতে হবে ছানাটা।শুকানোর জন্য একটা সুতির কাপড়ে ৩০ মিনিট এর মতন ঝুলিয়ে রাখতে হবে।
এবার ছানা টা একটা পাত্রে নিয়ে ১০ মিনিট এর মতো মথে নিতে হবে।এরপর এতে মিস্টি তৈরীর উপকরণ গুলো মিশিয়ে আবার ১০ থেকে ১৫ মিনিট ভাল করে মথে নিতে হবে।মিহি ডো হবে।
একটা প্যানে চিনি,এলাচ ও পানি নিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করতে হবে।সিরা ফুটে উঠলে এতে মিস্টি গুলো একসাথে সিরাতে ছেড়ে দিতে হবে।ঢাকনা দিয়ে ১০ মিনিট ফুল আচে ও ঢাকনা খুলে লো আচে ১৫ মিনিট জ্বাল দিতে হবে।ঠান্ডা করে মিষ্টি গুলো অন্য পাত্রে উঠিয়ে নিতে হবে।হাত দিয়ে হাল্কা চেপে চেপে সিরা যতটা সম্ভব ছেকে নিতে হবে।
এবার মালাই বানাতে হবে।১ লিটার দুধ জ্বাল দিয়ে আধা লিটার করে নিতে হবে।জাফরান ২ টে চামচ দুধে ভিজিয়ে রাখতে হবে।দুধে কন্ডেন্সেড মিল্ক দিয়ে অনবরত নাড়তে হবে।এবার এলাচ গুড়া, বাদাম ও জাফরান মেশানো দুধ দিয়ে নেড়ে গরম থাকা অবস্থায় ই মিস্টি গুলোর উপর ঢেলে দিতে হবে।
ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার মালাই চপ।
Next Post Previous Post