লাচ্ছা সেমাই এর লাড্ডু


উপকরণঃ

লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম
কোকোনাট ফ্লেক্স বা কোড়ানো নারকেল আধা কাপ
কন্ডেন্সেড মিল্ক ৩/৪ টিন (মিষ্টি বেশি খেলে ১ টিন)
ঘি ৪ টে চামচ
গুড়া দুধ ১/৪ কাপ
এলাচি গুড়া ১/২ চা চামচ
কিশমিশ ১০/১২ টা
কাজু,পেশতা ও কাঠ বাদাম কুচি ২ টে চামচ
জর্দার রঙ সামান্য (ইচ্ছে)
লবন সামান্য
প্রণালিঃ
১। প্রথমে সেমাই হাত দিয়ে ভেঙে একদম গুড়ো করে নিতে হবে।
২। ২ টে চামচ ঘি তে সেমাই গুলো দিয়ে জর্দার রঙ ও সামান্য লবন দিয়ে ভাজতে হবে।একটি পাত্রে তুলে রাখতে হবে।
৩। এবার প্যানে ৪ টে চামচ ঘি দিয়ে এতে অর্ধেক কিশমিশ ও অর্ধেক বাদাম কুচি দিয়ে একটু ভাজতে হবে।কন্ডেন্সেড মিল্ক দিয়ে নাড়তে হবে।এলাচি গুড়া দিয়ে নাড়তে হবে।
৪। তারপর ভেজে রাখা সেমাই দিয়ে ভাল করে মিশাতে হবে।গুড়া দুধ দিয়ে বাকি কিশমিশ ও বাদাম দিয়ে অনবরত নাড়তে হবে।চিনি দেয়ার দরকার নাই যেহেতু কন্ডেন্সেড মিল্ক এই চিনি থাকে।তারপরেও যদি লাগে কারো তাহলে এই সময় চিনি টা দিয়ে দিতে হবে।
৫। কিছু সময় নেড়ে আঠালো হয়ে এলে নামিয়ে গরম গরম থাকতে হাতে সামান্য ঘি/তেল মাখিয়ে নিয়ে গোল গোল করে লাড্ডুর মত শেইপে বানিয়ে নিতে হবে।(হাতে যত টুকু গরম সহনশীল ততটুকু গরম)

রেসিপিঃ আশরাফুননেছা মেবিন
Next Post Previous Post