গাজর পেঁপের হাবসি হালুয়া
যা যা লাগবে এবং যেভাবে করতে হবেঃ-
★ গাজর-১কাপ গ্রেটারে গ্রেট করে নিতে হবে।
★ কাঁচা পেঁপে -১কাপ গ্রেটারে গ্রেট করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
★ ঘি-৩টে চামুচ।
ঘি গরম হলে তাতে দিয়ে দিতে হবে গ্রেট করা গাজর এবং পেঁপে। অল্প আচে নেড়ে নেড়ে গাজর পেঁপে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে পানি শুকিয়ে গেলে দিতে হবে –
★ চিনি-হাফ কাপ।
চিনি গলে পানি বের হবে। এই পানিতেই গাজর পেঁপে সেদ্ধ হয়ে যাবে।গাজর পেঁপে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে দিয়ে দিতে হবে –
★ ছানা-১কাপ।ভালো ভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
অল্প সময় নাড়ার পর ভালো ভাবে সব মিশে গেলে দিয়ে দিতে হবে-
★ ঘন তরল দুধ-১কাপ।
★ মাওয়া/গুঁড়া দুধ-হাফ কাপ।
আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে প্যানের গা ছেড়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা বাটিতে ঢেলে দিতে হবে। গরম থাকতেই চামুচ দিয়ে বাটির চারপাশে সমান ভাবে ছড়িয়ে দিতে হবে।
★ এবার এই হালুয়ার উপর দেয়ার জন্য ক্রিম তৈরি করে নিতে হবে।
চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
★ ঘি-১টে চামুচ।
ঘি গরম হলে তাতে দিয়ে দিতে হবে-
★ ছানা-১লিটার দুধের/১/দেড় কাপ।
ছানা হাত দিয়ে ভালো ভাবে মাখিয়ে/মথে কিছুটা নরম করে নিতে হবে। যাতে ছানার দানা গুলো বেশি বড় বড় না থাকে।
★ চিনি দিতে হবে -৩টে চামুচ।
চিনি গলে পানি বের হলে তখন তাতে দিতে হবে-
★ ঘন তরল দুধ -হাফ কাপ।
★ গুড়া দুধ-১কাপ।
অল্প আচে ভালো ভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
২/১বার ফুটে উঠলেই ছানার মিশ্রন ঘন থকথকে হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে আগে থেকে বাটিতে সেট করে রাখা গাজর পেঁপের হালুয়ার উপর ঢেলে দিতে হবে।
চামুচ দিয়ে পুরো হালুয়ার উপর সমান ভাবে ছড়িয়ে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা হলেই হালুয়া সেট হয়ে যাবে।তখনই নিজের পছন্দ মতো সাইজে এবং সেপে কেটে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে-
গাজর – পেঁপে-ছানার হাবসি হালুয়া।
সৌজন্যেঃ- ঝুমুর কিচেনস