আনারসের হালুয়া রেসিপি


উপকরণ ও বানানোর পদ্ধতিঃ

★ আনারস কুচি-২কাপ।
★ পানি-১কাপ।
একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেকে রসটা নিয়ে নিতে হবে। এবার এই রসের সাথে-
★ পানি-১কাপ।
★ র্কন ফ্লাওয়ার-১কাপ।
দিয়ে ভালো ভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যাতে র্কন ফ্লাওয়ার দলা পেকে না থাকে।
চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
★ চিনি-২কাপ।
★ পানি-১কাপ।
চিনি গলে ২/১বার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আনারসের জুসে র্কন ফ্লাওয়ার এর মিশ্রন।
অল্প সময় নাড়ার পরই এই মিশ্রন বেশ ঘন হয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে-
★ ইয়েলো ফুড কালার-কয়েক ফোটা/পরিমান মতো।
★ ঘি-২টে চামুচ।
আবারও অল্প সময় নাড়ার পরই হালুয়া বেশ সচ্ছ দেখাবে এবং হালুয়া প্যানের গা ছেড়ে আসবে তখন তাতে আবারও দিয়ে দিতে হবে-
★ ঘি-২টে চামুচ।
★ বাদাম কুচি-২টে চামুচ। (কাজু বাদাম কুচি+পেস্তা বাদাম কুচি)।
★ এলাচ গুড়া-হাফ চা চামুচ।
আবারও ভালো ভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
২/১বার নেড়েই চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা ট্রে/কেকের মোল্ডে ঢেলে দিতে হবে।
চামুচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে হালকা হাতে বাদাম কুচি গুলো চেপে চেপে দিতে হবে।
এ কাজটা হালুয়া ঢালার সাথে সাথেই করতে হবে। তা না হলে বাদাম কুচি গুলো হালুয়ার উপর থেকে পড়ে যাবে।হালুয়ার সাথে লেগে থাকবে না।
পুরো পুরি ঠান্ডা হলে চাকু দিয়ে নিজের পছন্দ মতো সেপে এবং সাইজে কেটে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে-আনারসের হালুয়া।
Next Post Previous Post