চা মসলা রেসিপি
উপকরণঃ
- ১২টা এলাচ
- ১২টা লবঙ্গ
- ২০-২৫টা গোলমরিচ
- ৭-৮ টুকরো দারচিনি
- ১টেবিল চামচ আদাগুড়ো
- ৪টে বড় এলাচ
- ১/৪ জায়ফল
- ২টো তেজপাতা
- ১/২চা চামচ মৌরি
- ২ চা চামচ তুলসী মঞ্জরী
1. সব মশলা একসাথে গুছিয়ে নিন।
2. এবার কড়াইয়ে আদাশুট ও তুলসি মঞ্জুরি বাদে সব মশলা দিয়ে অল্প আঁচে ৩মিনিট মতো ভেজে নিন। তেজপাতা টুকরো করে দিয়ে, বড় এলাচ খোসা ছাড়িয়ে নিন।
3. এবার তুলসি মঞ্জুরি ও আদাশুট দিয়ে ৪৫ সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিন।
4. এবার অল্প গরম থাকতে মিক্সিতে ব্লেন্ড করে নিন।