বিয়ে বাড়ির শাহী সবজি রেসিপি


উপকরণঃ

  • কাঁচা পেঁপে, গাজর, ফুলকপি, বরবটি, পাতাকপি, পেয়াজের ডাটা, ক্যাপসিকাম ( পছন্দ অনুযায়ী যেকোন সবজি দিয়ে করতে পারেন)
  • পেঁয়াজ ( কিউব করে কাটা )
  • কাঁচামরিচ
  • আদা ও রসুন বাটা
  • হাড় ছাড়া মুরগির মাংস ( আদা, রসুন এবং লবন দিয়ে সেদ্ধ করে মাংস গুলো ঝুড়া মাংসের মতো করে নিবো।)
  • গোলমরিচের গুঁড়া
  • কাজু বাদাম বাটা
  • গুঁড়ো দুধ
  • তেল
  • চিনি
  • ঘি
  • স্বাদ মতো লবন
  • কর্নফ্লাওয়ার
প্রস্তুত প্রনালীঃ
গাজর, কাঁচা পেঁপেঁ, ফুলকপি, বরবটি, পাতাকপি ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। তারপর চুলায় হাই হিটে পানি বসিয়ে ফুটতে দিন। পানি টগবগ করে ফুটে উঠলে কেটে রাখা সবজিগুলো এবং লবন দিয়ে দিন। সবজি ৭০% সেদ্ধ হলে উঠিয়ে পানি থেকে সবজিগুলো ছেঁকে আলাদা করে নিতে হবে। কোনোভাবেই সবজি বেশি সেদ্ধ করা যাবে না ।
পানিটা ফেলে দেয়ার দরকার নেই। এই পানিটাই পরবর্তী ধাপে ব্যবহার করা হবে। ছড়ানো একটা প্যান বা কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিন। এবার এতে আদা রসুন ও কাজুবাদাম বাটা দিয়ে একটু কষে নিন। ঝুড়া করে রাখা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ২/৩ মিনিট রান্না করে নিন। সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে নাড়ুন। সাথে সবজির পানিটাও দিন। একসাথে কয়েক মিনিট একটু নেড়ে নিন। গুড়ো দুধ গুলিয়ে সবজির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। সাথে পরিমাণ মতো চিনি ও গোলমরিচ গুঁড়ো দিন। যখন এই দুধটা ফুটে উঠবে তখন এতে কর্নফ্লাওয়ার গুলিয়ে অল্প অল্প করে দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেয়ার পরেই ঝোলটা বেশ গাঢ় হয়ে আসবে। সেই সময়ে ঘি দিয়ে দিন। আলতো হাতে নেড়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন।
Next Post Previous Post