চিকেন রেশমি কাবাব রেসিপি
উপকরণঃ
- চিকেন- ৫০০ গ্রাম(হাড় ছাড়া বুকের মাংস)।
- লেবুর রস- ১ টে চামুচ।
- টকদই- ১/৩ কাপ।
- আদা বাটা- ১ টে চামুচ।
- রসুন বাটা- ১ টে চামুচ।
- কাঠবাদাম পেস্ট- ২ টে চামুচ।
- সয়া সস ১ টে চামুচ।
- চিলি সস ১ টে চামুচ।
- গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামুচ।
- গরম মশলা গুঁড়া-১/২ চা চামুচ।
- শুকনো মরিচ গুঁড়া- ১/২ চা চামুচ।
- ফ্রেশ ক্রিম- ২৫০ গ্রাম।
- চিনি-১/২ চা চামুচ।
- ধনেপাতা
- তেল- পরিমাণ মত (ভাজার জন্য)।
- বাটার -১ চা চামুচ।
- লবণ- স্বাদমতো।
- শাসলিকের কাঠি
১। শাসলিকের কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে ১০/১৫মিনিট।এতে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না।
২। মুরগির বুকের হাড় ছাড়া মাংস মাঝারি সাইজের কিউব আকারে টুকরা করে কেটে ধুয়ে পানিঝরিয়ে নিতে হবে।
৩। একটি বড়ো বাটিতে চিকেনের সাথে - টকদই, বাদাম পেস্ট, সস, আদা-রসুন বাটা, ক্রিম, লেবুর রস, লবণ, ধনেপাতা অন্যান্য গুঁড়া মসলা এবং লবণ মিশিয়ে মাখিয়ে ২/৩ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে।
৪। ভেজানো কাঠিতে চিকেনের টুকরা গেঁথে নিতে হবে। এরপর ছড়ানো প্যানে একদম অল্প তেল গরম করে গেথে নেয়া চিকেনের কাঠিগুলো কয়েকটা৩/৪ টা করে দিয়ে দিতে হবে ।মাঝারি আঁচে কিছু সময় পর পর কাবাবগুলো উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে।
৫। গোল্ডেন ব্রাউন/সোনালী কালার হয়ে এলে নামিয়ে সামান্য বাটার ব্রাশ করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে- চিকেন রেশমি কাবাব।
