চীজ মাশরুম রেসিপি
উপকরণঃ
১। ১ কাপ মাশরুম
২। ১ কাপ গ্ৰেটেড চীজ
৩। ২ চা চামচ চিলি ফ্লেক্স
৪। স্বাদ মত লবণ
৫। ১ কাপ ক্যাপ্সিকাম কুচি
৬। ১ প্যাকেট নুডুলস
৭। ২ টেবিল চামচ গোল মরিচ গুঁড়া
৮। ১ চা চামচ অরিগ্যানো
৯। ২ টেবিল চামচ রসুন কুচি
১০। ২টি ডিম
প্রস্তুত প্রণালীঃ
মাশরুম ও ডিম প্রথমে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
এরপর ডিম টুকরো টুকরো করে রাখতে হবে।এরপর করাইতে সাদা তেল দিয়ে ক্যাপ্সিকাম কুচি এবং মাশরুম ও রসুন কুচি ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে ওই তেলেই সামান্য জল দিয়ে নুডুলস সেদ্ধ করতে হবে।নুডুলস সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাশরুম দিয়ে দিতে হবে।এরপর উপর থেকে চিজ গ্রেট করে ছড়িয়ে দিতে হবে।এরপর গোলমরিচ গুঁড়ো চিডি ফ্লেক্স অরিগানো দিয়ে নামিয়ে পরিবেশন করুন চিজি নুডুলস মাশরুম।