কাচ্চি বিরিয়ানি
উপকরণঃ০১। ১ কেজি পোলাউর চাল
০২। ২ কেজি খাশির মাংস
০৩। দেড় চা চামচ মরিচ গুঁড়া
০৪। ১ কাপ সয়াবিন তেল
০৫। দেড় কাপ পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য
০৬। ৩ টেবিল চামচ আদা বাটা
০৭। ৩ টেবিল চামচ রসুন বাটা
০৮। দেড় চা চামচ গরম মসলা গুঁড়া
০৯। ৩ টেবিল চামচ টক দই
১০। পরিমাণ মতো জয়িত্রী
১১। ২ চা চামচ শাহী জিরা
১২। ৪ টেবিল চামচ ঘি
১৩। ৮ টি আলু(মাঝারি)
১৪। ৮/১০ টি আলু বোখারা
১৫। ৪ টেবিল চামচ কেওড়ার জল
১৬। স্বাদমত লবণ
১৭। দুই কাপ গুঁড়া দুধ
প্রস্তুত প্রণালীঃ
১। প্রথমে দেড় কাপ পেঁয়াজ কুঁচি তেলে ভেজে বেরেস্তা করে তুলে রাখতে হবে।
২। তারপর খাশির মাংস ভাল ভাবে ধুয়ে পানি ঝড়িয়ে নিয়ে তাতে সয়াবিন তেল,লবণ, পেঁয়াজ বেরেস্তা, টক্ দই, মরিচ গুঁড়া,আদা, রসুন বাটা,গরম মসলা গুঁড়া,জয়ত্রী ভেঙে ছড়িয়ে দিয়ে ভালো ভাবে ম্যারিনেট করে ২০মিনিটৈর জন্য রেখে দিতে হবে।
৩। চাল ভালো ভাবে ধুয়ে পানি ঝড়িয়ে ১০মিনিটের জন্য রেখে দিতে হবে।
৪। তার পর ফুটন্ত পানিতে লবণ ও শাহী জিরা মিশিয়ে চাল দিতে হবে। চাল ফুটে উঠা মাত্রই চুলো থেকে নামিয়ে আবারো পানি ঝরিয়ে নিতে হবে। এখান থেকে এককাপ পানি নিয়ে ঘি মিশিয়ে রাখতে হবে। তারপর আলু গুলো ঘী তে ভেজে তুলে রাখতে হবে।
৫। এরপর হাড়ী তে ম্যারিনেট করা খাশির মাংস বিছিয়ে দিতে হবে।এতে ঘি মেশানো পানি উপরে ছিটিয়ে দিতে হবে। তার পর আলু গুলো বিছিয়ে দিতে হবে।তারপর চাল বিছিয়ে দিয়ে দিতে হবে।
৬। সবশেষে, বেরেস্তা ছিটিয়ে দিয়ে আলু বোখারা দিতে হবে ও গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়ে দিতে হবে। শেষে ঘী ছড়িয়ে হাড়ির মুখ আটা দিয়ে ভালো ভাবে বন্ধ করে দিতে হবে।এইবার দমে দেয়ার পালা।মাঝারি আঁচে হাড়ি চুলায় বসাতে হবে এবং হাড়ির ঢাকনার উপর ফুটানো পানিসহ একটা সসপ্যান বসিয়ে নিতে হবে।১৫/২০ মিনিট পর চুলা কমিয়ে দিতে হবে।ঘন্টাখানেক পর সুবাস বের হলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে মজাদার কাচ্চি বিরিয়ানি।
