মাশরুম পিৎজা রেসিপি
উপকরণঃ
১। ২-৩ টি রেডিমেড পিজ্জা বেস
২। ১/২ কাপ ক্যাপ্সিকাম
৩। ১/২ কাপ পেঁয়াজ
৪। ১/২ কাপ টমেটো
৫। ১/৪ কাপ মাশরুম
৬। ২ টেবিল চামচ পিজ্জা সস
৭। ২ টেবিল চামচ মেয়োনিজ
৮। ২ কাপ চীজ
৯। ২ চা চামচ চিলি ফ্লেক্স
১০। ২ চা চামচ অরিগ্যানো
১১। ২ টেবিল চামচ বাটার
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে পিঁয়াজ ক্যাপ্সিকাম টোম্যাটো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। মাশরুম সিদ্ধ করে নিন।এরপর নন স্টিক কড়াই গরম করে একটু সেঁকে ওপরে পিজ্জা সস ও মেয়োনিজ দিয়ে স্প্রেড করে পিঁয়াজ, ক্যাপ্সিকাম, মাশরুম, টোম্যাটো সাজিয়ে ওপর দিয়ে প্রথমে চীজ তারপর চিলি ফ্লেক্স ও অরিগানো দিয়ে দিতে হবে।এরপর গ্যাস অল্প আঁচে রেখে কড়াইতে একটু বাটার দিয়ে পিজ্জা রেখে চীজ গলে যাওয়া অবধি অপেক্ষা করে নামিয়ে নিতে হবে।