মাশরুম বিরিয়ানী রেসিপি
পকরণঃ
১। 500 গ্রাম মাশরুম
২। 400 গ্রাম বিরিয়ানী রাইস
৩। 1/2 কাপ টক দই
৪। 1 টি বড় পেঁয়াজ
৫। 1 টি টমেটো
৬। 2 টি দারচিনি
৭। 2 (3 টি) এলাচ
৮। 3 টি লবঙ্গ
৯। 3 টি গোলমরিচ
১০। 3 টি তেজপাতা
১১। 10-12 টি কাজুবাদাম
১১। 4টেবিল চামচ ঘি
১২। 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
১৩। 1/2 চা চামচ ধনে গুঁড়ো
১৪। 1/2 চা চামচ জিরে গুঁড়ো
১৫। 1 চা চামচ লবণ
১৬। 1 টি কাপক বাডস
১৭। 1/2 চা চামচ ব্ল্যাক স্টোন ফ্লাওয়ার
১৮। 1 টুকরো জয়ত্রী
১৯। 3 চা চামচ বিরিয়ানী মশলা
২০। 2 চা চামচ পুদিনা পাতা কুচি
২১। 3 চা চামচ ধনেপাতা কুচি
২২। 1 চা চামচ কসুরি মেথি
প্রস্তুত প্রণালীঃ
একটি বাটিতে দই, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ও লংকা গুড়ো, 1 চা চামচ বিরিয়ানী মশলা দিয়ে ভাল করে মিশিয়ে রাখতে হবে।মাশরুম গুলো ধুয়ে 2 3 টুকরো করে কেটে নিতে হবে।বিরিয়ানী রাইস ধুয়ে 1/2ঘন্টা অল্প জলে ভিজিয়ে রাখতে হবে।এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে ঘি দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, ব্ল্যাক স্টোন ফ্লাওয়ার, কাপক বাডস, জয়ত্রী দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে নাড়তে হবে।এরপর তাতে পরিমাণমতো নুন দিয়ে মাশরুম গুলো দিয়ে নাড়তে হবে এবার তাতে টক দই এর মিশ্রণ ও কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।কষানো হলে তাতে ধুয়ে রাখা বিরিয়ানী রাইস ও বিরিয়ানী মশলা দিয়ে নেড়ে তাতে পরিমাণমতো জল দিয়ে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি ও কসৌরি মেথি দিয়ে ঢেকে দিতে হবে।তিনটি সিটি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।