ছানার মমো রেসিপি
উপকরণঃ
★ ১কাপ ময়দা
★ ১কাপ ছানা
★ হাফ কাপ ধনে পাতা কুচি
★ ১/৩ কাপ গাজর কুচি
★ ১/৪ কাপ ক্যাপ্সিকাম কুচি(থাকলে দিবেন)
★ ১/৪ কাপ বিন্স কুচি(থাকলে দিবেন)
★ ১চা চামচ কালো মরিচ গুঁড়ো
★ স্বাদ মত নুন ও চিনি
★ ১চা চামচ লঙ্কা কুচি
★ ২চা চামচ তেল
★ ১চা চামচ আদা বাটা
★ ১ টেবিল পেয়াজ পেস্ট সাথে ১ চা চামচ রসুন পেস্ট।
প্রস্তুত প্রনালীঃ
১. আগে ছানার সাথে সব সবজি কুচি নুন ও চিনি সমেত মাখতে হবে ।
২. সব মশলা দিয়ে মাখতে হবে ও চারকোল দিয়ে স্মোকিং ফ্লেবার দিতে হবে।
৩. এবার ১০মিনিট পর পুর নিয়ে ময়দা মেখে লেচি কেটে বেলে তার মধ্যে পুর ভরে মুখ মুড়ে রাখতে হবে ।
৪. এবার স্টীম দিয়ে মোমো বানিয়ে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে ।