চিকেন নুডুলস রে‌সি‌পি

 উপকরণঃ

★ ১ বড়ো প্যাকেট নুডুলস

★ ১/২কাপ গাজর কুচানো

★ ১/৪কাপ ক্যাপ্সিকাম কুচানো

★ ১/২কাপ পেঁয়াজ কুচানো

★ ১/২ টেবিল চামচ রসুন কুচানো

★ ১ কাপ চিকেন সিদ্ধ টুকরো করা

★ ২ টেবিল চামচ টমেটো সস

★ ১ টেবিল চামচ সয়া সস

★ ১চা চামচ চিলি সস

★ ১ চা চামচ মিক্স হার্বস

★ ১ চা চামচ চিলি ফ্লেক্স

★ ১ টেবিল চামচ ম্যাগি মসলা

★ ১ চা চামচ গোলমরিচ পাউডার

★ স্বাদ মতো  লবন 

★ ২ টেবিল চামচ সাদা তেল


প্রস্তুত প্রনালীঃ

১। একটি পাত্রে পানিন ফুটিয়ে তাতে অল্প লবন ও ১ টেবিল চামচ তেল দিয়ে নুডুলস একটু ভেঙ্গে ফুটন্ত পানিতে  ৫ মিনিট বা নুডুলস সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে  হবে।

২। নুডুলস সিদ্ধ হলে একটি ছিদ্র বাসনে  পানি  ঝরিয়ে নিতে হবে। নুডুলস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে  পানি  ঝড়ার জন্য কিছুক্ষন ঐ বাসনে রেখে দিতে হবে।

৩। সবজি কুচানো পেঁয়াজ ম্যাগি মসলা, মিক্স হার্বস, চিলি ফ্লেক্স, রসুন কুচানো, গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরন নিতে হবে।

৪। কড়াই তে তেল গরম করে  তাতে রসুন কুচানো দিতে হবে  রসুন কুচানো  হাল্কা লাল হলে পেঁয়াজ যোগ করে পেঁয়াজ  হালকা করে ভাজতে হবে।

৫। সমস্ত সব্জি কুচানো যোগ করে তাতে মিক্স হার্বস ও চিলি ফ্লেক্স দিয়ে নাড়তে হবে।

এখন চিকেন এর টুকরো যোগ করতে হবে।

সমস্ত সস মেশাতে হবে। গোল মরিচ যোগ করতে হবে।

৬। ফ্রোজেন কর্ন মিশিয়ে  দিতে হবে। এরপরঞ পরিমান মতো লবন  দিতে হবে।

এরপর  নুডুলস দিয়ে সুন্দর করে মিক্স করে দিতে হবে।

Next Post Previous Post