সয়াবিনের মমো রেসিপি
উপকরণঃ
★ সয়াবিন কিমা- ১কাপ
★ ময়দা- ১কাপ
★ আদা বাটা- ১/৪ চা চামচ
★ রসুন বাটা- ১/৪ চা চামচ
★ গোল মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
★ সয়া সস- ১ চা চামচ
★ পেঁয়াজ বাটা- ১/২ চা চামচ
★ পানি- ১/৪ কাপ
★ তেল- ১ টেবিল চামচ
★ লবণ- সাদ মতো
প্রস্তুত প্রণালিঃ
১। প্রথমে ময়দা তেল আর লবণ দিয়ে ভালো করে মাখতে হবে, ময়ান যত ভালো হবে মোমো তত নরম হবে। এবার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সব কিছু একে একে দিয়ে একটু নেড়ে নামাতে হবে। একটি বাটিতে কিমা ঢেলে ঠান্ডা করতে হবে।
২। এবার ময়দা মাখাটা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলতে হবে আর তার ভিতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করতে হবে।
৩। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিতে হবে, পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০/১২ মিনিট ভাপ দিতে হবে। ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন সয়াবিনের ভেজ মোমো।